Explore

Search

July 9, 2026 6:53 pm

IAS Coaching

দুই বছরেই গুগলকে চ্যালেঞ্জ, আলোচনার কেন্দ্রে ভারতীয় তরুণ আরভিন্দ শ্রীনিবাস

নিউজ ডেস্কঃ দুই দশকের নিরঙ্কুশ আধিপত্যে চিড় ধরিয়ে দিয়েছেন মাত্র ৩০ বছর বয়সে। গুগলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে এসেছেন এক ভারতীয় তরুণ—চেন্নাইয়ের আরভিন্দ শ্রীনিবাস, যিনি প্রতিষ্ঠা করেছেন Perplexity AI নামের সংস্থা, যার বর্তমান বাজারমূল্য এখন ১৮ বিলিয়ন ডলার (প্রায় দেড় লাখ কোটি টাকা)।

চেন্নাইয়ের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আরভিন্দ আইআইটি-মাদ্রাজে পড়ার সময়েই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেমে পড়েন। দিনটায় ক্লাস, রাতে ল্যাবে গবেষণা আর টিউশন করে খরচ তোলা—এই ছিল রুটিন। প্রফেসর রবীন্দ্রনের অধীনে রিসার্চ, ক্যালকুলাসে ফেল, পাইথনে দক্ষতা অর্জন, Kaggle ডেটাসেট থেকে মডেল তৈরির অভিজ্ঞতা তাঁকে গড়েছে।

এরপর ক্যালিফোর্নিয়ার ইউসি বার্কলিতে পিএইচডি, সেখানে রাত কাটিয়েছেন লাইব্রেরির সোফায়। তারপর গুগলের AI শাখা DeepMind-এ ইন্টার্নশিপ—ইঁদুরে ভরা ঘরে না ঘুমিয়ে আবার লাইব্রেরিতে রাত। ওই সংগ্রাম তাঁকে তৈরি করেছে।

২০২২ সালে তিন বন্ধুকে নিয়ে গড়ে তোলেন Perplexity AI—একটি উত্তরভিত্তিক সার্চ ইঞ্জিন যা রেফারেন্সসহ সরাসরি তথ্য দেয়। ২০২৪-এর শেষেই গুগলের সার্ভারে আলোড়ন, টুইটে গুগল কর্মকর্তার প্রশংসা—এটাই ছিল টার্নিং পয়েন্ট।

আজ আরভিন্দ শুধু প্রযুক্তি জগতের নায়ক নন, ভারতীয় তরুণদের কাছে অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন—স্বপ্ন, পরিশ্রম আর সাহস থাকলে ইতিহাস লেখা সম্ভব। Perplexity AI এখনও যাত্রাপথে, আর আরভিন্দ? তিনি তো ইতিহাস লিখছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja