Explore

Search

July 9, 2026 6:53 pm

IAS Coaching

মাড়াইকুড়ার কন্যাশ্রী বাহিনীর বিডিও অফিস পরিদর্শন


চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রশাসনিক কাঠামো ও সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে অভিনব উদ্যোগ গ্রহণ করল মাড়াইকুড়া ইন্দ্রমোহন বিদ্যাভবন (উচ্চমাধ্যমিক) কন্যাশ্রী ক্লাব। শুক্রবার দুপুর ১২টায় রায়গঞ্জ বিডিও অফিসে এক বিশেষ এক্সপোজার ভিজিট-এ অংশ নেয় ক্লাবের ২১ জন সদস্যা।

এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক দফতরগুলির কাজকর্ম ও সরকারি প্রকল্পগুলি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন। ছাত্রীদের নিয়ে গঠিত কন্যাশ্রী বাহিনী পরিদর্শন করে কন্যাশ্রী, সংখ্যালঘু, তপশিলি জাতি ও উপজাতি, পেনশন, স্বাস্থ্য, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, নির্বাচনী ও জব কার্ড সংক্রান্ত বিভাগগুলি।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ মন্ডল বলেন, “ছাত্রীরা বুঝেছে কিভাবে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায়, আবেদন করার প্রক্রিয়াটি কেমন, কোথায় যেতে হবে – এসব সরাসরি দেখে ও শুনে শেখার সুযোগ পেল তারা।”

ব্লকের কন্যাশ্রী নোডাল অফিসার সুভাষ আরিয়া বলেন, “এই ধরনের এক্সপোজার ভিজিট ছাত্রছাত্রীদের সরকারি কাজ সম্পর্কে সচেতন করে তোলে। আগামীদিনে তারা নিজেদের প্রয়োজন মতো প্রকল্পগুলির সুযোগ গ্রহণ করতে পারবে এবং অন্যদেরও সচেতন করতে পারবে।”

রায়গঞ্জ বিডিও অফিসের সহযোগিতায় আয়োজিত এই পরিদর্শন শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবে ছাত্রীদের মনে গভীর প্রভাব ফেলেছে বলে জানান শিক্ষা কর্মাধ্যক্ষ অনামিকা বর্মন। এতে সরকারি কাজকর্ম ও গনতন্ত্রের প্রতি ছাত্র ছাত্রী দের আগ্রহ বাড়বে। এমন উদ্যোগ কন্যাশ্রী সদস্যাদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের সক্রিয় ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

Advertisement
Live Cricket Score
upskillninja