Explore

Search

July 9, 2026 6:52 pm

IAS Coaching

বানবোল হাই স্কুলে মহিলা স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে এল স্টেট ব্যাঙ্ক

রায়গঞ্জঃ শুক্রবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বানবোল হাই স্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা। মেয়েদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এদিন থেকে স্কুলে চালু হল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও স্বাস্থ্যসম্মতভাবে ব্যবহৃত ন্যাপকিন নষ্ট করার যন্ত্র। এই উদ্যোগ নেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

উদ্যোগের আনুষ্ঠানিক সূচনায় উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্কের দুই প্রতিনিধি দেবব্রত দাস ও দিব্যেন্দু দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

স্কুলের কন্যাশ্রী ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা মালিনী দাস বলেন, “এই যন্ত্রগুলি মেয়েদের স্কুলে এসে আরও স্বচ্ছন্দ বোধ করতে সাহায্য করবে। প্রাকৃতিক কারণে যেন তাদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে, সেটাই আমাদের লক্ষ্য।”

স্বাস্থ্য কল্যাণ ক্লাবের সহ-সমন্বয়কারী অর্পিতা আচার্য জানান, “স্যানিটারি ভেন্ডিং মেশিন এবং ইনসিনারেটর যন্ত্র স্কুলে স্বাস্থ্যবিধি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

স্টেট ব্যাঙ্কের প্রতিনিধি দেবব্রত দাস বলেন, “আমরা শুধুমাত্র একটি আর্থিক সংস্থা নয়, সমাজের পাশে দাঁড়ানোও আমাদের কর্তব্য। ভবিষ্যতেও আমরা এমন মানবিক উদ্যোগে পাশে থাকব।”

এই প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা যেমন বাড়বে, তেমনি তাদের মধ্যে আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে বলে মত অভিভাবকদের।

এর পাশাপাশি, এদিন অরন্য সপ্তাহ উপলক্ষে, বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে একটি শোভাযাত্রা বানবোল গ্রাম পরিক্রমা করে। এতে গাছ রোপনের পাশাপাশি, গাছ বাঁচানোর শপথ গ্রহণ করা হয়। রায়গঞ্জ ডিভিশনাল বনদপ্তরের সহয়তায় ছাত্রদের মধ্যে চারাগাছও বিলি করা হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja