Explore

Search

September 12, 2026 6:51 pm

IAS Coaching

উত্তর দিনাজপুর জেলাশাসকের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, হয়রানির অভিযোগে চাঞ্চল্য

চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক মহলে চাঞ্চল্য! খোদ জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনার নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এই ভুয়ো অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জারে ফোন নম্বর চেয়ে, সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে নানা প্রলোভনের মেসেজ পাঠানো হচ্ছে বলে অভিযোগ রায়গঞ্জ শহরের একাধিক বাসিন্দার।

ভুক্তভোগীরা জানিয়েছেন, ওই অ্যাকাউন্ট থেকে “জেলাশাসক” পরিচয় দিয়ে যোগাযোগ করে বলা হচ্ছে, সরকারি চাকরি কিংবা আর্থিক সাহায্য পাওয়া যাবে, তার জন্য ব্যক্তিগত তথ্য ও মোবাইল নম্বর দিতে হবে। কেউ কেউ জানিয়েছেন, কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে আর্থিক লেনদেনের ইঙ্গিতও মিলেছে।

ঘটনার কথা জানাজানি হতেই উদ্বেগ ছড়ায় জেলাজুড়ে। অনেকেই বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন এবং প্রকৃত জেলাশাসকের দপ্তরে যোগাযোগ করেন। তখনই পুরো বিষয়টি স্পষ্ট হয় যে, এটি একটি জাল আইডি এবং জেলা প্রশাসনের সঙ্গে এর কোনও যোগ নেই।

এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ” সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে, কেউ যেন এই ধরনের প্রতারকদের ফাঁদে পা না দেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ বা প্রশাসনের নজরে আনেন।”

Advertisement
Live Cricket Score
upskillninja