Explore

Search

July 6, 2026 9:44 am

IAS Coaching

সরকারি কর্মচারীদের উদ্যোগে রক্তদান শিবির, চন্ডীতলায় রক্তদাতার ঢল

চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রবিবার রায়গঞ্জ শহরের চন্ডীতলা চত্বরে অবস্থিত কৃষক বাজারে অনুষ্ঠিত হল একটি সফল রক্তদান শিবির। স্টেট এগ্রিকালচারাল টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে সরকারি কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিবিরে ২০০-র অধিক রক্তদাতা রক্তদান করেন।

জেলার সভাপতি অজিত সরকার জানান, গ্রীষ্মকালে রক্তের চাহিদা অত্যন্ত বৃদ্ধি পায়, বিশেষত থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়। অথচ এই সময় রক্তের যোগান আশঙ্কাজনক ভাবে কমে যায়। এই পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রতিবছরই সামাজিক দায়বদ্ধতা থেকে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন।

তিনি আরও বলেন, আমরা চাই মানুষ এগিয়ে আসুক। এদিন শিবিরে শুধুমাত্র সরকারি কর্মচারীরা নয়, সাধারণ মানুষেরও এই শিবিরে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

উপস্থিত ছিলেন শুভাশিস মালী, ড. সুব্রত ঘোষাল, কৌশিক ভট্টাচার্য, আকাশ বর্মন, সৈকত চক্রবর্তী সহ অন্যান্য কর্মচারী সংগঠনের প্রতিনিধি ও সমাজকর্মীরা। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল উত্তর দিনাজপুর জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা।

Advertisement
Live Cricket Score
upskillninja