Explore

Search

July 9, 2026 7:44 pm

IAS Coaching

তিতপুকুর হাই স্কুলে ক্রেতা সচেতনতা শিবির

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ তিতপুকুর হাই স্কুলে এক মনোজ্ঞ ক্রেতা সচেতনতা শিবিরের আয়োজন করা হল স্কুলের কনজিউমার ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এতে কেনাকাটায় সচেতনতার গুরুত্ব নিয়ে সচেতন করা হয় তাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলার উপভোক্তা কল্যাণ দফতরের আধিকারিক সুপ্রতীক সোম। তিনি বর্তমান বাজার ব্যবস্থায় প্রতারিত হওয়া থেকে রক্ষা পাওয়ার নানা কৌশল ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভক্ত দাস স্বাগত ভাষণে ক্রেতা সচেতনতা ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ছাত্র-ছাত্রীদের জীবনমুখী শিক্ষা হিসেবে এ ধরনের শিবিরের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে বারো জন ছাত্র-ছাত্রীকে ক্রেতা সচেতনতা বিষয়ক প্রবন্ধ, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সংগীত, কবিতা ও ছোট নাটিকার মাধ্যমে সচেতনতার বার্তা পরিবেশিত হয়। শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যত প্রজন্মকে সচেতন ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করেন উপস্থিত অভিভাবকরাও।

Advertisement
Live Cricket Score
upskillninja