Explore

Search

July 9, 2026 8:30 pm

IAS Coaching

প্ল্যাটফর্ম ছোট, হয়রানির শিকার রায়গঞ্জ স্টেশনের যাত্রীরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মটি যথেষ্ট দীর্ঘ না হওয়ায় প্রতিদিন সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রীরা। বিশেষত, কোলকাতা অভিমুখী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের শেষের দিকের কোচগুলি প্ল্যাটফর্মে না ওঠায় বৃদ্ধ, মহিলা ও রোগী যাত্রীদের যাত্রা দুর্বিষহ হয়ে উঠছে।

স্থানীয় বাসিন্দা নবাঙ্কুর দাস জানান, “এই ট্রেনে ২২টি কোচ থাকে। তার মধ্যে শেষের ২টি কোচ প্ল্যাটফর্মে উঠতেই পারে না। ফলে সেখানকার যাত্রীদের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে হয় অথবা যাত্রা বাতিল করতে হয়।” রেলযাত্রী অভিষেক রায় অভিযোগ করেন, “২ নম্বর প্ল্যাটফর্মে পর্যাপ্ত আলো নেই। পানীয় জলের ব্যবস্থা নেই। ট্রেনে ওঠার সময় ধাক্কাধাক্কি, ধুলো, আর অন্ধকারে পড়ে গিয়ে চোটও পাচ্ছেন অনেকে।”

রেলের পরামর্শদাতা কমিটির সদস্য অতনু বন্ধু লাহিড়ী বলেন, “রেল দপ্তরকে আমরা বিষয়টি জানিয়েছি। প্ল্যাটফর্ম বাড়ানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি আলো ও পানীয় জলের সমস্যা সমাধানে তৎপর হচ্ছে রেল কর্তৃপক্ষ।” উত্তর দিনাজপুর রেল উন্নয়ন মঞ্চের সম্পাদক অঙ্কুশ মৈত্র এবং রেল যাত্রীদের দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে সমস্যার গভীরতা বাড়বে। ঘটতে পারে বড়সড় দূর্ঘটনা। এখন দেখার, যাত্রী দুর্ভোগ কমাতে কত দ্রুত ব্যবস্থা নেয় রেল।

Advertisement
Live Cricket Score
upskillninja