Explore

Search

July 9, 2026 8:30 pm

IAS Coaching

১ মাসের শিশুর জীবন রক্ষায় এগিয়ে এলো বিরল গ্রুপের দাতা তেশিমলার নহিদুল

#মালবাজার: স্বেচ্ছায় রক্ত দিয়ে এক মাসের শিশুর জীবন রক্ষায় এগিয়ে এলো বিরল গ্রুপের রক্তদাতা তেশিমলার নহিদুল ইসলাম। মাল ব্লকের একটি চা বাগানের সদ্য প্রসূতি এক মাতা তার এক মাসের শিশুকে নিয়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসেছিল চিকিৎসার জন্য। শিশুটির চিকিৎসার গুরুত্ব অনুসারে তাকে ভর্তি করা হয় এস এন সি ইউ ইউনিটে। চিকিৎসা করতে গিয়ে চিকিৎসকেরা সমস্যায় পড়েন।
শিশুটির রক্তের গ্রুপ A নেগেটিভ এবং চিকিৎসার  প্রয়োজনে রক্ত আবশ্যিক হয়ে ওঠে। হাসপাতালের ব্লাড ব্যাংকে এ নেগেটিভ গ্রুপের রক্ত সঞ্চিত ছিল না। দুই দিন ধরে শিশুটির পরিবারের লোকজন এদিক ওদিক খুঁজেও ব্যর্থ হচ্ছিল। অবশেষে ব্লাড ব্যাংকের মাধ্যমে খোঁজ পাওয়া যায় বিরল গ্রুপের এক রক্তদাতা রয়েছে তেশীমলা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
তার খোঁজ করে তাকে অনুরোধ করা হয় স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য। বছর চল্লিশের নহিদুল এগিয়ে আসে। শনিবার মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নাহিদুলের  শরীর থেকে সংগ্রহ করা হয়। সেই রক্ত দিয়ে ছোট্ট এই শিশুটির জীবন সংশয় অনেকটাই কেটে গেছে বলে চিকিৎসকেরা জানান। নহিদুল জানান, এর আগেও তিনি কয়েকবার রক্ত দিয়েছেন। তার এই কাজের জন্য ব্লাড ব্যাংকের কর্মীরা ও রোগীর পরিবার তাকে অভিনন্দন জানিয়েছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja