Explore

Search

July 9, 2026 8:30 pm

IAS Coaching

২১ জুলাই কর্মসূচিকে ঘিরে মাল ব্লকে সরকারি কর্মীদের প্রস্তুতি সভা

#মালবাজার: আসন্ন ২১ জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি নিতে মাল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক বৈঠকের আয়োজন করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। শুক্রবারের এই বৈঠকে ব্লকের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন। মূলত কর্মচারীদের নিত্যদিনের সমস্যা ও প্রশাসনিক অসংগতি নিয়ে যেমন আলোচনা হয়।
তেমনি ২১ জুলাইয়ের কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে কর্মীদের উদ্দীপ্ত করার বার্তা দেওয়া হয়। জেলা সভাপতি নিরুপম মুস্তাফি বলেন, “সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি। ২১ জুলাই শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটা আমাদের সংহতির প্রকাশ।” সভায় উপস্থিত ছিলেন মাল ব্লকের সভাপতি সুধাংশু বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব।
Advertisement
Live Cricket Score
upskillninja