
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ সুব্রত কাপ ফুটবলে উত্তর দিনাজপুর জেলার ফুটবল ইতিহাসে নাম লেখার পথে হাতিয়া হাই স্কুলের মেয়েরা। বিগত বছরে রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ইতিমধ্যেই রাজ্যস্তরে খেলার সুযোগ পেয়েছে নন্দঝাড় হাই স্কুলের অনুর্ধ ১৭ মেয়েরা। এবার আলিপুরদুয়ারে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ ছাত্রীদের খেলায়, সুব্রত কাপের নর্থ বেঙ্গল ক্লাস্টারে চ্যাম্পিয়ন হল হাতিয়া উচ্চ বিদ্যালয়। এদিন তারা ৩-১ গোলে পরাজিত করে মালদার হাতিমারি উচ্চ বিদ্যালয়কে।

হাতিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষে গোল করেন প্রীতিকা বর্মন (২) এবং কাসমী নাগবংশী (১)। স্কুলের প্রধান শিক্ষক অনিরূদ্ধ সিনহা বলেন, খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও বেস্ট স্কোরার নির্বাচিত হয়েছেন প্রীতিকা বর্মন। সেরা ডিফেন্ডার ঘোষিত হয় রহিমা খাতুন। এরপর রাজ্য স্তরের খেলা। স্কুলের পরিচালনা সমিতির সভাপতি তথা প্রাক্তন ফুটবলার অরিজিৎ ঘোষ বলেন, শনিবার দুপুরে বিজয়ী দলটিকে স্কুলে সংবর্ধনা প্রদান করা হবে। আমরা আমাদের মেয়েদের জন্য ভীষণ গর্বিত।








