Explore

Search

July 10, 2026 2:45 am

IAS Coaching

শিশু শ্রম বিরোধী দিবসে বিডিও অফিস চত্বরে বিশেষ সচেতনতা শিবির

#মালবাজার: বৃহস্পতিবার ছিল শিশু শ্রম বিরোধী দিবস। এই উপলক্ষে মাল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ব্লক প্রশাসনের উদ্যোগে চাইল্ড নিড ইনিস্টিউট নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় শিশু শ্রম বিরোধী সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালের বিডিও রশ্নিদীপ্ত বিশ্বাস, মাল থানার আইসি সৌমজিৎ মল্লিক, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতব্বর, সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধানরা।
সিনির কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সচেতনতা শিবিরে মালের ভিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, শ্রম আধিকারিক শুভ্রজ্যোতি সরকার শিশু শ্রমের বিরুদ্ধে  তৈরি হওয়া বিভিন্ন আইন নিয়ে আলোচনা করেন।
স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবী দেবীপ্রসাদ অগ্রয়াল বলেন, এজাতীয় সচেতনতা শিবিরে এসে অনেক কিছুই শেখা গেল এবং জানা গেল। এরকম শিবিরের প্রয়োজনীয়তা রয়েছে।
সিনির পক্ষে বর্নালী দাসগুপ্ত জানান, আজ শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে এই সচেতনতা শিবির হয়। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সবাই সদর্থক আলোচনা করেন।
Advertisement
Live Cricket Score
upskillninja