Explore

Search

July 10, 2026 2:46 am

IAS Coaching

বার্ষিক সভায় ই- মেডিসিন কারবারের বিরুদ্ধে সোচ্চার হলো ওষুধ ব্যবসায়ীরা

#মালবাজার: বর্তমান সময়ে দোকান ব্যবসার পাশাপাশি অনলাইনের মাধ্যমে কেনাকাটা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। নিত্য পন্যের সাথে ওষুধ কেনাকাটতে মানুষের আগ্রহ বেড়েছে। ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় এর বিঞ্জাপন নিত্য নজরে আসে। এভাবে অনলাইন মাধ্যমে ওষুধ বিক্রি ও কেনার বিরুদ্ধে সোচ্চার ওষুধের দোকানিরা। বৃহস্পতিবার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বেসরকারি রিসোর্টে বসেছিল মালবাজার জোনের ওষুধ ব্যবসায়ীদের ১৮তম দ্বি- বার্ষিক সন্মেলন।
সেই সন্মেলন  ই- মেডিসিন কারবারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল সম্মেলনে আগত প্রতিনিধি ও নেতৃত্বের গলায়। ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদ্যোত সাহা জোর গলায় বলেন, ই- মেডিসিন কারবার সম্পূর্ণ অবৈধ। সরকারিভাবে এর উপর নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করে কারবার চলছে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি এ জাতীয় বিজ্ঞাপন বন্ধ করা। কারণ ই- মেডিসিনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে ভুল ওষুধ দেওয়া হয়। মানুষের জীবন অমূল্য সেজন্যে যথার্থ ওষুধ মানুষের হাতে তুলে দিতে আমরা বদ্ধপরিকর।
এছাড়াও সঠিক ঔষধ কিভাবে মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় সে নিয়ে আলোচনা হয়।
সন্মেলনের মাধ্যমে আগামী দিনে সংগঠন পরিচালনার জন্য মালবাজার জোনে সঞ্জয় দেবকে সভাপতি ও গৌতম সেনকে সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এদিনের সম্মেলনে মালবাজার জোনের ১২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja