Explore

Search

July 10, 2026 3:30 am

IAS Coaching

স্বেচ্ছাসেবী সংস্থার কাজে বাধার বিরুদ্ধে সোচ্চার হলেন সংস্থার জেলা সভানেত্রী

#মালবাজার: স্বেচ্ছাসেবী সংস্থার কাজে বাধা দেওয়া এবং অপপ্রচার করার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে সোচ্চার হলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার জেলা সভানেত্রী। রবিবার মালবাজার শহরে ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে “ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিল” নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার জেলা সভানেত্রী নেহা দাস বলেন, ‘আমাদের সংস্থার পরিচিতি রয়েছে।
মহিলাদের স্বাধিকার রক্ষা ও স্বনির্ভর করার বিষয় নিয়ে আমাদের সংস্থা কাজ করে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হয়। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে মালবাজার শহরের কিছু পৌর কাউন্সিলর ও ব্যাক্তি আমাদের কাজে বাধা সৃষ্টি করছে।
শুধু তাই নয়, কিছু ব্যক্তি আমাদের সংস্থার নাম করে নানান উল্টোপাল্টা কাজ করছে।মহিলাদের অপকাজে ব্যবহার করছে। আমি এই কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তাদের হুসিয়ারি দিতে চাই যে ভবিষ্যতে এ জাতীয় কাজ করলে আমাদের সংস্থা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে”। এদিন এই সাংবাদিক সম্মেলনে নেহা দাস এর সঙ্গে তার সংস্থার বেশ কিছু কর্মী উপস্থিত ছিলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja