Explore

Search

July 10, 2026 3:31 am

IAS Coaching

ঝড়ের ৬ দিন পরেও বিদ্যুৎ বিহীন কুলিক পাড়ের এলেঙ্গিয়া গ্রাম

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ২ তারিখ সন্ধ্যায় কালবৈশাখী ঝড় কেটে গেলেও তার রেশ কাটছে না কুলিক নদীর পাড় ঘেঁষে থাকা এলেঙ্গিয়া গ্রামে। ঝড়ের দাপটে বাঁধের উপর ভেঙে পড়েছে বিশাল গাছ, ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার। আজ ছয় দিন পার হলেও গ্রামে ফেরেনি বিদ্যুৎ।

স্থানীয় বাসিন্দা সাব্বির আলি জানান, ঘটনাস্থল কুলিক ব্রিজ থেকে মাত্র ৫০০ মিটার পশ্চিমে। উত্তরে কুলিক নদী, দক্ষিণে অভর গ্রাম আর পশ্চিমে তাঁর নিজ গ্রাম এলেঙ্গিয়া। সামনের সপ্তাহে স্থানীয় এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান। কিন্তু পুরো গ্রাম বিদ্যুৎহীন। আতঙ্ক ও অস্বস্তিতে দিন কাটছে।

বাসিন্দা মকবুল চৌধুরী বলেন, “ভুট্টা চাষের ফসল তোলার সময় বাঁধের উপর গাছ পড়ে থাকায় জমিতে যাওয়া যাচ্ছে না। বিদ্যুতের ছেঁড়া তার পড়ে আছে মাটিতে। কেউ সাহস করে কাছে যাচ্ছে না। এইভাবে অনেক অসুবিধায় আছি।”

ঈদের ছুটিতে বিদ্যুৎ না থাকায় গ্রামে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মানু চন্দ্র বর্মনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের নজর কবে পড়বে এই উপেক্ষিত গ্রামে?

Advertisement
Live Cricket Score
upskillninja