Explore

Search

July 10, 2026 4:18 am

IAS Coaching

রায়গঞ্জে আসছেন মমতা শংকর

#রায়গঞ্জঃ আগামী ১৫ই জুন থেকে রায়গঞ্জ শহরের বিধান মঞ্চে শুরু হচ্ছে রবীন্দ্র নৃত্যের কর্মশালা। পশ্চিমবঙ্গ সরকারের নৃত্য এ্যাকাডেমী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ৩ দিনের এই কর্মশালায় অংশ নেবেন প্রবীন এই নৃত্য শিল্পী। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গেছে, ১৭ থেকে ৩৫ বছর বয়সীরা এই কর্মশালায় অংশ নিতে পারবেন, তবে নৃত্য শৈলীতে ১ বছরের প্রশিক্ষণ থাকতে হবে।

এই কর্মশালা নিয়ে এখন বিশেষ উৎসাহ দেখা গেছে শহরের নৃত্য শিল্পীদের মধ্যে। নৃত্য প্রশিক্ষক নবনীতা কর্মকার বলেন, মমতাশঙ্কর কে কাছে পাওয়া এবং তাঁর থেকে রবীন্দ্র নৃত্যের সংস্কৃতি এবং ধারনা পেতে আমাদের শহরবাসী অপেক্ষা করছে।

Advertisement
Live Cricket Score
upskillninja