Explore

Search

September 12, 2026 6:31 pm

IAS Coaching

পুস্পা ছেত্রীর উপর নির্মম অত্যাচারীদের ফাঁসির সাজা চেয়ে সোচ্চার বাগরাকোটের মানুষ

#মালবাজার: পুস্পা ছেত্রীর উপর নির্মম অত্যাচারীদের ফাঁসির সাজা চেয়ে সোচ্চার হলো বাগরাকোটের পঞ্চায়েত সদস্য সহ সাধারণ মানুষ। উল্লেখ্য, মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার টটগাও বস্তির কন্যা ছিলেন বছর ছাব্বিশের পুস্পা ছেত্রী। শিলিগুড়ির একটি বিউটি পারলারে কাজ করতেন।থাকতেন ভানু নগর এলাকায়।  গত ৭ নভেম্বর তার উপর ঘটে নির্মম অত্যাচার।
তাকে খুন করা হয়। পুলিশ ইতিমধ্যে তিনজনকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। দোষীদের ফাঁসির সাজা চেয়ে সোচ্চার ছিলেন বাগরাকোটের মানুষ। এদিন মিছিলে সাধারণ মানুষের সঙ্গে পা মেলান বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য। ওই এলাকার পঞ্চায়েত সদস্য অনুপ শর্মা জানান, আমরা চাই দোষীদের ফাঁসির সাজা হোক।
Advertisement
Live Cricket Score
upskillninja