Explore

Search

May 11, 2026 10:43 pm

IAS Coaching

বিজেপির সদস্যতা অভিযানে নামলেন সাংসদ সহ নেতৃত্ব

#মালবাজার: আস্তে আস্তে ডুয়ার্সের মাটি আরো সক্ত করতে চাইছে বিজেপি। উল্লেখ্য, আগাগোড়াই ডুয়ার্সের বিজেপির প্রভাব ভালোই আছে বলে দাবি করে আসছে বিজেপি নেতৃত্ব। ডুয়ার্সের মানুষকে এই সুতোর মধ্যে আনতেই আজ থেকে শুরু হল বিজেপির সদস্য পদ অভিযান।
বৃহস্পতিবার মালবাজার বিধানসভা এলাকায় ওদলাবাড়িতে সদস্য পদের অভিযানে নামেন বিজেপি নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার বিজেপির সাংসদ ডক্টর জয়ন্ত রায়, বিজেপির কনভেনার রাকেস নন্দী, মন্ডল সভাপতি প্রদীপ তির্কী, জেলার ইনচার্জ নিত্যানন্দ সরকার সহ অন্যান্যরা৷
প্রথমে মাল ব্লকের ওদলাবাড়ি বাজার এলাকায় সদস্যপদ অভিযান করেন তারা। বিভিন্ন দোকান, বাড়ি বাড়ি গিয়ে সদস্যপদ সংগ্রহ করেন জয়ন্ত রায় সহ বিজেপি নেতৃত্বরা। আজ সারাদিন এই সদস্যপদ সংগ্রহের কাজ চলবে। সাংসদ শ্রী রায় বলেন, সদস্যপদ বাড়ানো ও সংগঠন মজবুত করতে আমাদের দলের এই কর্মসূচি রয়েছে। আমরা সবার কাছে যাচ্ছি। ভালো সারা পাচ্ছি।
Advertisement
Live Cricket Score
upskillninja