Explore

Search

September 12, 2026 6:35 pm

IAS Coaching

বাড়ি থেকে এক বিধবা মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পুলিশের

#মালবাজার: নিজের বাড়ি থেকে এক বিধবা মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করলো মাল থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডে। মৃতার নাম সুপর্না দাস (৫৪)। জানাগেছে, মহিলা তিন পুত্র সন্তানকে নিয়ে ওই মহিলা থাকতেন। কিছুদিন ধরেই ছোট ছেলের নানা অনৈতিক দাবি নিয়ে অশান্তি চলছিলো। বুধবার রাতেও অশান্তি হয়েছে। আজ সকালে তার ঘরেই ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন।
খবর পেয়ে মাল থানার পুলিশ দেহ উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতার প্রতিবেশী সুচিত্রা বর্মন বলেন, আমার বাড়ি পাশেই রয়েছে। মহিলা ভালোই ছিলেন আসা-যাওয়া রাস্তায় কথা হতো। কোনদিন কিছু বলেন নি।আজ সকালে শুনলাম এই ঘটনা।
আর এক প্রতিবেশী ৯ নম্বর  ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমর কুমার দাস বলেন, উনি তিন ছেলে নিয়ে থাকতেন। ছোট ছেলে সাগ্নিক বাইক ফোন সহ বিভিন্ন দাবি নিয়ে মহিলার উপর অত্যাচার করতো। উনি আমাদের কাছে সেকথা কয়েকবার বলেছেন। সম্ভবত সন্তান স্নেহে কিছু কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন নি।শুনেছি গতকাল রাতেও অশান্তি হয়েছে বলে শুনেছি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja