Explore

Search

July 6, 2026 8:31 am

IAS Coaching

চেল নদীতে হাতি জলস্নান তাই দেখে পালালো বালিপাথর সংগ্রহকারীরা

#মালবাজার: শীতের হিমেল হাওয়া বইতে শুরু করলেও দিনের বেলা থাকে সুর্যের তেজ ও তাপ।সেই তাপেই দিনের বেলা হাতি নেমে এলো নদীতে। মহানন্দে শুরু করলো স্নান। বেশ কিছুক্ষণ ধরে চলে শরীর ভেজানোর পালা। সেই দেখে এদিক ওদিক ছুটে পালালো নদীর বুকে বালিপাথর সংগ্রহকারীরা। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের তুরিবাড়ি এলাকায় চেল নদীতে।
জানাগেছে, এদিন সকাল ১১টা নাগাদ ভুট্টাবাড়ি বনাঞ্চলের থেকে একটি হাতি সাইলি চাবাগানের চেল লাইন শ্রমিক মহল্লার পাশ দিয়ে সোজা চলে আসে নদীতে। তার বৃংহনে এদিক ওদিক অনুরনিত হয়। সেই সময় নদীতে চলছিল বালি পাথর সংগ্রহ।
ছিলেন বেশকিছু শ্রমিক, গাড়ির চালক ও খালাসি। তারা যে যায় মতো ছুটে পালায়। হাতি সোজা নেমে আসে নদীর জলে। নদীতে তখন বইছে স্বচ্ছ জলধারা। সেই জল শুড় দিয়ে তুলে শুরু করলো স্নান। সেই দৃশ্য দেখতে থমকে দাঁড়ায় আশপাশের শ্রমিকরা।
Advertisement
Live Cricket Score
upskillninja