Explore

Search

July 6, 2026 8:31 am

IAS Coaching

হোপ চাবাগানে বন দপ্তরের খাঁচায় আটক হলো সাব অ্যাডাল্ট চিতা

#মালবাজার: ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের হোপ চাবাগানে বনদপ্তরের পাতা খাঁচায় আটক হলো এক সাব অ্যাডাল্ট চিতাবাঘ। চাবাগানে চিতাবাঘের উপদ্রব ছিল। শ্রমিকদের দাবি মেনে বনদপ্তর খাঁচা পেতেছিল। খাচা পাতার কয়েকদিনের মধ্যেই সোমবার সকালে শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পায়।কাছে যেতেই দেখে খাচায় আটকে পড়ে গর্জন করছে চিতাবাঘ। নিমেষের মধ্যে এমন খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমে যায়।
খবর দেওয়া হয় বন দপ্তরের বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জকে। বন কর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে যান। বন দপ্তরের খুনীয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন সাব এডাল্ট ওই বুনোটিকে এদিনই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ওই  চা বাগানের  এক কর্মচারী বলেন এখানে আরো চিতা বাঘ রয়েছে। বন দপ্তরকে বলা হয়েছে ফের খাঁচা পাতার জন্য। চিতা বাঘ দেখতে এদিন বহু শ্রমিকের ভিড় হয় সেখানে।
যান ওই বাগানের শ্রমিক কল্যাণ আধিকারিক গৌতম ভট্টাচার্যও। এমনকি পাশের বাগান জিতি থেকেও অনেক ছুটে আসে। সেখানকার বাসিন্দা ও তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সহ সভাপতি গোবিন লামা বলেন, শীতকালে লোকালয়ে চিতা বাঘের আনাগোনা বেড়ে যায়। চা বাগানগুলির শ্রমিকরা যাতে সতর্কতার সাথে কাজ করে এ ব্যাপারে আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রচার চালানো হচ্ছে।
Advertisement
Live Cricket Score
upskillninja