Explore

Search

July 6, 2026 8:33 am

IAS Coaching

বন্যপ্রাণ চোরাচালানকারী ধরতে মাল বাসস্ট্যান্ডে এলাকায় স্নিগারডগ নিয়ে তাল্লাশি

#মালবাজার: উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দিন দিন বন্যপ্রাণী ও তাদের দেহাংশ চোরাচালান বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি বন বিভাগের  লাটাগুড়ি রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে মালবাজার এলাকা থেকে একটি দূর্লভ উরন্ত কাঠবিড়ালির চামড়া উদ্ধার করে। গ্রেপ্তার হয় সিকিম নিবাসী তিনজন। এর আগেও নানা সময়ে বন্যপ্রাণীর দেহাংশ উদ্ধার হয়েছে। গোপন সুত্রে বনবিভাগের কাছে খবর এসেছে উত্তর – পূর্বাঞ্চলের কিছু রাজ্যের বন্যপ্রান চোরাচালান কারবারি গরুমারা বনাঞ্চল সংলগ্ন এলাকায় এসেছে।

এদেরই খোঁজে বুধবার মালবাজার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন হোটেলে ও এদিক ওদিক স্নিগার ডগ নিয়ে তল্লাশি চালায় বনকর্মীরা। নেতৃত্বে ছিলেন মাল বন্যপ্রান স্কোয়ার্ডের রেঞ্জার কিশলয় বিকাশ দে সহ বন কর্মীরা। ছিল গরুমারা বনবিভাগের প্রশিক্ষিত কুকুর অরল্যান্ডো। তারা বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন লজ ও হোটেলে গিয়ে তাদের রেজিস্ট্রার দেখেন।গত কয়েকদিনে কারা এসেছে তাদের নাম ঠিকানা নথিভুক্ত করেন।

স্নিগার ডগ নিয়ে হোটেল, লজ ও আশেপাশের এলাকায় তাল্লাশি করেন। রেঞ্জের শ্রী দে জানান, খবর আছে অরুনাচল, মনিপুর থেকে কিছু বন্যপ্রান চোরাচালানকারী গরুমারা বনাঞ্চল এলাকায় এসেছে। এদের খোজে আজ এখানে তল্লাশি চালানো হয়। কিছু দিন আগে নাগরাকাটা এলাকায় বিভাগীয় বন কর্তার নেতৃত্বে তাল্লাশি করা হয়। এরকম তাল্লাসি চলবে।

Advertisement
Live Cricket Score
upskillninja