#মালবাজার: সপ্তাহ পার হলেই দুর্গাপূজা শুরু হবে। এসময় হাটে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের ভীড় ভালো থাকে। সুযোগ বুঝে অনেক ব্যবসায়ী এই রকম পরিবেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে থাকেন। বাজারে যাতে সেই প্রবনতা সৃষ্টি না হয় তারজন্য শুক্রবার মালবাজার শহরের স্টেশন রোড ও দৈনিক বাজারে গিয়ে প্রত্যক্ষ ভাবে গিয়ে দ্রব্যমূল্য যাচাই করলেন মাল মহকুমা শাসক শুভম কুন্ডাল।

সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেশমুখ প্রদীপ রোশন, থানার আইসি সমীর তাংমাং সহ খাদ্যসুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পরে এসডিও শ্রী কুন্ডাল বলেন, চলতি বছরের শুরুতেই আমি এবং দপ্তরের আধিকারিকরা বাজারে এসে দ্রব্যমুল্য যাচাই করেছিলাম। ব্যবসায়ীদের ন্যায্য মুল্য নিতে পরামর্শ দিয়েছিলাম।

এখন পূজা সামনে জিনিসপত্রের দাম যাতে মানুষের নাগালের মধ্যে থাকে তা পরক করে দেখতে বাজারে এসেছি। আমার সাথে এসডিপিও সহ অন্যান্য আধিকারিকরা আছেন। বিভিন্ন জিনিস পত্রের দাম নোট করা হয়েছে। ব্যবসায়ীদের ন্যায্য মুল্য জিনিসপত্র বিক্রি করতে বলা হয়েছে।







