
#ইসলামপুর: পুরোনোকে ফিরে পাওয়ার স্বাদ অনন্য। একথা আমাদের সকলের জানা। শুক্রবার পুজোর মুখে সেই অনন্য অনুভূতির সাথে মিশে গেলেন ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা। ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে পালিত হচ্ছে হীরক জয়ন্তী বর্ষ। এই উপলক্ষ্যে বৃহস্পতি বার থেকে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়, শুক্রবার প্রাক্তন ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়, উপস্থিত হয়ে ছিলেন বিভিন্ন দশকের ছাত্রী ও শিক্ষিকারা।

এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রত্যেকেই আবেগে ভেসে যান, প্রাক্তন ছাত্রীরা ভারপ্রাপ্ত শিক্ষিকার হাতে চারা গাছ ও উপহার তুলে দেন। সব মিলিয়ে কর্মব্যস্ত জীবনের মাঝে এদিনের অনুভূতি এক কথায় অনবদ্য, এমনটাই জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা ব্যানার্জী সহ সকলেই।








