
#ইসলামপুর: বৃহস্পতিবার অগ্রসেন মহারাজের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন ইসলামপুরে। এদিন সকালে এক প্রভাত ফেরির আয়োজন করা হয় ইসলামপুর শহরে। এদিনের এই শোভাযাত্রা অগ্রসেন ভবনের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর সেখানে গিয়ে শেষ করা হয়।

এ দিনের এই প্রভাত ফেরীতে উপস্থিত ছিলেন মারওয়ারি সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা। আয়োজকরা জানান, মহারাজ অগ্রসেনের ৫১৪৮ তম জন্ম জয়ন্তী। সেই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান চলবে ৬ তারিখ পর্যন্ত।








