Explore

Search

July 11, 2026 8:28 pm

IAS Coaching

শোভাযাত্রার মাধ্যমে দুইদিন ব্যাপী হীরক জয়ন্তী উৎসবের সূচনা

#ইসলামপুর: ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, স্কুলের প্রধান শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিক্ষিকা, শিক্ষা কর্মীরা। এদিনের এই শোভা যাত্রার মধ্য দিয়ে সমাজকে বিভিন্ন বার্তা দেওয়া হয়। এদিনের এই শোভাযাত্রা স্কুলের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর  স্কুলে গিয়ে শেষ করা হয়।
অন্যদিকে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরে প্রদীপ প্রজ্জ্বলন, স্মরণিকা প্রকাশ, গুণীজনের সম্বর্ধনা, বক্তৃতামালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী ছিল এই অনুষ্ঠানের অংশ। এছাড়া বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ অভিনীত নাটক ও খ্যাতনামা সঙ্গীতশিল্পী তথা বিদ্যালয় প্রাক্তনী সঞ্চিতা ভৌমিকের একক সঙ্গীতানুষ্ঠান।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের  মন্ত্রী জনাব গোলাম রব্বানী, ইসলামপুরের মাননীয় বিধায়ক জনাব আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল, ইসলামপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দেবাশীষ মজুমদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মনীষা ব্যানার্জী সহ অন্যান্যরা এবং প্রচুর প্রাক্তন ছাত্রী ও প্রাক্তন শিক্ষিকাবৃন্দ।
Advertisement
Live Cricket Score
upskillninja