Explore

Search

July 12, 2026 6:48 am

IAS Coaching

ইটাহারের ডঃ মেঘনাদ সাহা কলেজের তৈরি প্রথম স্বল্প দৈর্ঘের সিনেমা রিলিজ হলো শুক্রবার

#রায়গঞ্জ: সরকারি কলেজের প্রযোজনায় স্বল্প দৈর্ঘের সিনেমা রিলিজ হল শুক্রবার। এদিন দুপুরে রায়গঞ্জে উত্তর দিনাজপুর প্রেসক্লাবে ইটাহারের ডঃ মেঘনাদ সাহা কলেজের তৈরি স্বল্প দৈর্ঘের সিনেমা প্রথম প্রদর্শিত হয়। মুলত কেন্দ্রীয় সরকারের স্কিল ডেভেলপমেন্ট প্রোজেক্টের অধীনে আগ্রহী পড়ুয়াদের হাতে কলমে শিক্ষা দিতে জেলার প্রান্তিক কলেজে সিনে ক্লাব খুলে বিশেষ প্রশিক্ষন সার্টিফিকেট কোর্স শুরু করা হয়েছে বলে ডঃ মেঘনাদ সাহা কলেজ কর্তৃপক্ষ জানান।

অনেকে ইউটিবার বা সিনেমা জগতে কাজ করতে যারা আগ্রহী তাদের আগামীতে কর্মসংস্থানের সুজোগ বাড়বে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।

অন্যদিকে শুধু উত্তর দিনাজপুরেই নয়, উত্তরবঙ্গে কোনো প্রথম সরকারি কলেজের এই প্রথম সিনেমা তৈরির উদ্দ্যোগ। প্রায় লক্ষাধিক টাকা ব্যায়ে টালিগঞ্জের টেকনিশিয়ানদের দ্বারা স্থানীয় ও কোলকাতার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানান কলেজের সিনে ক্লাবের ডিরেক্টর সহ কলেজ কর্তৃপক্ষ।

Advertisement
Live Cricket Score
upskillninja