
#কলকাতা: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্র হাওড়া ও কলকাতা। জলকামান, টিয়ার গ্যাস দিয়ে ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। এরই মধ্যে আগামী কাল ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিল রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ছাত্র সমাজের ওপর পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে রাজ্য বিজেপি।









