Explore

Search

July 12, 2026 8:51 am

IAS Coaching

লায়ন্স ক্লাব ও লক্ষীনারায়ন মন্দিরের উদ্যোগে রক্তদান শিবির

#মালবাজার: সোমবার ছিল জন্মাষ্টমী। এদেশের হিন্দু সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র দিন। ভগবান কৃষ্ণের জন্ম দিন উপলক্ষে শুধু পুজা অর্চনাই নয়, এর সাথে চলে নানান সামাজিক কাজ। এরকম ভাবে সোমবার লায়ন্স ক্লাব অফ মাল টাউন এবং লক্ষীনারায়ন মন্দির কমিটির তরফে মালবাজার শহরের বাজার রোড এলাকার লক্ষী নারায়ণ মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির, শিশু ও কিশোরদের জন্য বসে আঁকো এবং কৃষ্ণ সাঁজো প্রতিযোগিতার আয়োজন করে হয়।
এদিন সকাল ১১টা থেকে দুপুর ৩ পর্যন্ত চলে রক্তদান শিবির। আধা সেনা জোয়ান, পুলিশ কর্মী সহ যুবকরা স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন মালের ট্রাফিক ওসি দেবজিৎ ঘোষ, এস এস বি ইনেস্পেক্টার প্রসঞ্জিত রায়, লক্ষীনারায়ন মন্দিরের সাকেত মিশ্র সহ অন্যান্যরা। এরপর শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতার আসর এবং তারপর হয় কৃষ্ণ সাঁজো প্রতিযোগিতা।
লায়ন্স ক্লাব অফ মাল টাউনের সভাপতি বিশ্বনাথ পোদ্দার জানান, এদিন ৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অন্যান্য প্রতিযোগিতায় প্রায় ৮০ জন প্রতিযোগী অংশ নেয়। সফল প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হয়। সারা দিনের এই অনুষ্ঠানে বহু দর্শক উপস্থিত ছিলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja