Explore

Search

July 12, 2026 8:51 am

IAS Coaching

ড্রাগসের কারবার বন্ধের দাবীতে রাস্তায় নেমে মিছিল, পথ অবরোধ

#মালবাজার: মালবাজার ব্লকের ওদলাবাড়ি  হিন্দি স্কুল বস্তি এলাকায় ড্রাগসের নেশা বাড়ছে। ছোট থেকে বড় সবাই আসক্ত হচ্ছে এই নেশায়।বিশেষ করে স্কুল পড়ুয়াদের এই প্রবনতা বাড়ছে। এ ব্যাপারে স্থানীয় মানুষজন বেশ কয়েকবার প্রশাসন কে জানিও বন্ধ করা যায়নি এই ড্রাগসের কারবার। এতেই উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অবিভাবকরা।
তাই বাধ্য হয়ে সোমবার হিন্দি স্কুল এবং ঘীস বস্তির এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এর প্রতিকারে রাস্তায় নেমে মিছিল করলো। ছোট থেকে বড় সকলেই হাতে প্ল্যাকার্ড  নিয়ে রাস্তায় নামল। এদিন হিন্দি স্কুল ঘীস বস্তি সহ গোটা ওদলাবাড়ি এলাকায় মিছিল সংগঠিত করে  যুবকেরা। অবিলম্বে ড্রাগসের কারবার বন্ধ না হলে গ্রামবাসীরা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে ড্রাগস কারবারিদের আটক করে পুলিশের হাতে তুলে দেবেন বলে জানায়।
এদিন এই মিছিল হিন্দি স্কুল এলাকা থেকে শুরু হয়ে ওদলাবাড়ির ট্রাফিক মোড়ে এসে শেষ  হয়। এরপর চলে জাতীয় সড়ক অবরোধ। প্রায় ১০ মিনিটের বেশি সময় জাতীয় সড়ক আটকে বিক্ষোভ দেখায় যুবকেরা। অবিলম্বে ড্রাগস কারবারি দের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দলোনের হুমকি দেয়, ড্রাগস বিরোধী যুবকেরা। স্থানীয় এক যুবক জানায়, ব্রাউন সুগার, নিষিদ্ধ কাফ সিরাপ সহ নানা নেশার আসক্তি বাড়ছে। অবিলম্বে বন্ধ না হলে পরিস্থিতির অবনতি ঘটবে।
Advertisement
Live Cricket Score
upskillninja