Explore

Search

July 12, 2026 8:52 am

IAS Coaching

খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করল ভারত সেবক সমাজ

#রায়গঞ্জ: খুঁটি পূজার মধ্যে দিয়ে সোমবার আসন্ন শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি শুরু করল ভারত সেবক সমাজ। এদিন রায়গঞ্জ বন্দরে অবস্থিত ক্লাব প্রাঙ্গনে খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন ওয়ার্ড কো-অর্ডিনেটর প্রদীপ কল্যাণী, জেলা আইএনটিটিইউসি সভাপতি শেখর দাস সহ অন্যান্য ব্যক্তিরা।

উদ্যোক্তাদের পক্ষে ক্লাবের সম্পাদক প্রদীপ কল্যাণী জানান এবারের পূজো 68 তম বর্ষে পদার্পণ করল। দক্ষিণ ভারতের মহামায়া মন্দিরের আদলে তৈরি হবে এবারের মন্ডপ। তবে চন্দননগরের আলোকসজ্জা থাকলেও স্থানীয় শিল্পীদের দারাই এবার মন্ডপ এবং প্রতিমা তৈরি হচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja