Explore

Search

July 12, 2026 8:51 am

IAS Coaching

মাদার তেরেসার জন্মজয়ন্তী পালন করলো রায়গঞ্জ পুরসভা

#রায়গঞ্জ: মাদার তেরেসার ১১৫তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদার সঙ্গে পালনে উদ্যোগী হল রায়গঞ্জ পুরসভা। সোমবার সকালে রায়গঞ্জের ক্যারিটাস এর মাদার তেরেসার প্রতিকৃতির সামনে জড়ো হন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সহ ওয়ার্ড কো অর্ডিনেটর রা। শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া মাদার তেরেসার বানী তুলে ধরা হয় সকলের সামনে।

মাদারের প্রতিকৃতিতে আরতি পুষ্পাঞ্জলি র মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সকলে। সবশেষে কেক কেটে অনুষ্ঠান টি আয়োজিত হয়। এই প্রসঙ্গে বড় গির্জার ফাদার বাবলা মণ্ডল জানান পৃথিবী যেভাবে অশান্ত হয়ে উঠছে সেই সময় মাদার তেরেসার বাণী গুলো মানা উচিত। ঈশ্বরের প্রতি ভরসা রাখলে একদিন পরিস্থিতি ঠিক হবেই বলে জানিয়েছেন তিনি।

Advertisement
Live Cricket Score
upskillninja