Explore

Search

July 12, 2026 8:51 am

IAS Coaching

পথ কুকুরদের নির্বীজকরণ কর্মসূচি পালিত হল রায়গঞ্জে

#রায়গঞ্জ: রবিবার প্রায় ২০টি পথ কুকুরের নির্বীজকরণ করা হল উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস, রায়গঞ্জ পিপল ফর এনিম্যালস এবং ভেটেরিনারি অ্যালুমনি এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে। রায়গঞ্জের দক্ষিণ মারাইকুড়াতে অবস্থিত কাইন্ডনেস এন্ড কেয়ার টু এনিম্যালস সোশাল ট্রাস্ট এর এনিম্যাল শেল্টারে এই নির্বীজকরণ কর্মসূচি পালন করা হয়।

কুকুরদের বংশ বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত রমেন্দ্রপল্লী, মিলন পাড়া, কুমারডাঙ্গি, বীরনগর, স্টেশন রোড এবং রাজবিহারী মার্কেট থেকে স্ত্রীকুকুরগুলোকে গতকাল নিয়ে আসা হয়েছিল নির্বিজকরণের জন্য এবং আজ ২৫শে আগস্ট ভেটেরিনারি ডাক্তাররা সেই কুকুরদের নির্বীজকরণ প্রক্রিয়া সম্পন্ন করে। পাঁচদিন পর কুকুরগুলোকে আবার তাদের নিজ নিজ এলাকায় ছেড়ে দেওয়া হবে।

আগামী দিনে পৌরসভা এবং প্রাণিসম্পদ দপ্তর যদি সাহায্য করে বা উদ্যোগ গ্রহণ করে তাহলে আরো অনেক বেশি পথ কুকুরকে নির্বিজকরণ করা হবে। এতে যেমন পথকুকুরের সংখ্যা বৃদ্ধি পাবে না এবং পথে ঘাটে কুকুর কামড়ের মত ঘটনাও ঘটবে না। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেটেরিনারী এলুমনি অ্যাসোসিয়েশন এর সম্পাদক ডক্টর দিব্যেন্দু কর্মকার, প্রানিসম্পদ বিকাশ বিভাগ, উঃ দিনাজপুর জেলার উপ অধিকর্তা সৌমেন্দ্রনাথ বসাক এবং বিভিন্ন পশুপ্রমি সংগঠনের সদস্যরা।

Advertisement
Live Cricket Score
upskillninja