Explore

Search

July 12, 2026 9:39 am

IAS Coaching

আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের মদত থাকার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর

#রায়গঞ্জ: সরকার যেভাবে লুকোতে চাইছে তাতে বোঝাই যাচ্ছে সরকারের মদত রয়েছে, রায়গঞ্জে এসে আরজিকর কাণ্ডে এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর । শনিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত প্রবুদ্ধ মতুয়া সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে রায়গঞ্জে আসেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত করছে, দোষীদের শাস্তি পাওয়া উচিত। উত্তরবঙ্গ তথা রাজ্যভাগের বিরোধিতা করে তিনি বলেন, রাজ্য সরকার জাতীয় সুরক্ষার প্রশ্নে উত্তরবঙ্গের আইনশৃঙ্খলা রক্ষা তথা নিরাপত্তা দিতে কতটা সক্ষম সে বিষয়ে প্রশ্ন রয়েছে। এই অঞ্চলের প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রের হাতে থাকলে জাতীয় নিরাপত্তার দিকটি সুনিশ্চিত হবে।

Advertisement
Live Cricket Score
upskillninja