Explore

Search

July 12, 2026 9:39 am

IAS Coaching

আবারও ঘিস নদীর চরে পাওয়া গেল মর্টার সেল

#মালবাজার: আবারও ওদলাবাড়ির ঘীস নদী সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল জোড়া মর্টার শেল। গত এক মাসের এনিয়ে তিনবার পাওয়া গেল সেনাবাহিনীর মর্টার সেল। এতেই চাঞ্চল্য এলাকায়। স্থানীয়দের অনুমান, গত বছর ৪ অক্টোবর তিস্তার বিধ্বংসী বন্যায় সেনাবাহিনীর যে যুদ্ধাস্ত্র ভেসে এসেছিল, সম্ভবত এই মর্টার শেল গুলো কোনভাবে ভেসে ঘীস নদীর তীরে চলে আসে।
শনিবার দুপুরে স্থানীয় কিছু যুবক নদীর চরে সেই জোরা মর্টার শেল দেখতে পেয়ে মালবাজার থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেল দুটোকে গ্রামবাসীদের থেকে নিরাপদ দূরত্বে রেখে দেয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানাগেছে, মালবাজার থানার তরফে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বম ডিসপোজাল ইউনিটের সদস্যদের উপস্থিতিতেই রবিবার শেলগুলো নিষ্ক্রিয় করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে প্রথম বার ঘিস নদীর পাশে একটি ক্ষেতের মধ্যে একটি সেল পাওয়া গিয়েছিল। তারপর আবার ঘিস নদীতে পাওয়া গিয়েছিল একটি সেল। পরে সেনাবাহিনীর লোকজন এসে নিস্ক্রিয় করে। শনিবার আবারও পাওয়া গেল দুটি মর্টার সেল। এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সবার প্রশ্ন কিভাবে আসছে এই সেল?  নদীর বুকে অনেকে বালিপাথর সংগ্রহের কাজ করে। যদি কোন সময় বিস্ফোরণ ঘটে তবে বিপদ ঘটতে পারে, এমনি আশংকা স্থানীয় বাসিন্দাদের।
Advertisement
Live Cricket Score
upskillninja