Explore

Search

July 12, 2026 9:39 am

IAS Coaching

রূপাহারে মর্মান্তিক পথদূর্ঘটনার বলি বাইক আরোহী এক মহিলা

#রায়গঞ্জ: রায়গঞ্জের রূপাহারে জাতীয় সড়কে মর্মান্তিক পথদূর্ঘটনায় মৃত্যু হল বাইক আরোহী এক মহিলার। এদিন ইটাহারের কেউটিয়া এলাকার শ্বশুরবাড়ি থেকে স্বামীর সঙ্গে বাইকে চেপে রূপাহারে বাপের বাড়িতে আসছিলেন কোহিনূর বিবি নামের ওই মহিলা। বাইকটিতে এক শিশু সহ দুইজন ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এরপরই গ্যাসের পাইপ লাইনের জন্য খনন করে রাখা কাদামাটি জাতীয় সড়কের ওপর পড়ে থাকায় তাতে পিছলে যায় বাইকটি। জাতীয় সড়কে ছিটকে পড়েন ওই মহিলা এবং এরপরই ডাম্পারের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাসের পাইপ লাইন বসানোর জন্য জাতীয় সড়কের পাশে খনন করে মাটি জমা করে রাখা হয়েছে।

এরপর বৃষ্টির জল পড়ে সেই মাটি কাদামটিতে পরিনত হয়ে বিপদজনক ভাবে রাস্তার ওপর ছটিয়ে পড়েছে। প্রশাসনের উদাসীনতার কারণে এমন ঘটনা আগামীতেও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Advertisement
Live Cricket Score
upskillninja