Explore

Search

July 12, 2026 10:30 am

IAS Coaching

শ্লীলতাহানির অভিযোগে রায়গঞ্জ থানার দ্বারস্থ দম্পতি

#রায়গঞ্জ: আর জি কর কান্ডের প্রতিবাদ নিয়ে যখন উত্তাল রাজ্য, ঠিক সেইসময় আবারও অভিযোগ উঠল শ্লীলতাহানির মত ঘটনার। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের অর্থগ্রামে। রায়গঞ্জ থানায় এসে অভিযোগকারিনী বলেন, সোমবার সন্ধ্যায় বাড়িতে একা থাকার সময় বেশকিছু মানুষ তার ঘরে ঢুকে পড়ে এবং শ্লীলতাহানির চেষ্টা করে।

তার অভিযোগ তাদেরই আত্মীয় স্বর্গীয় পল্লব ঝার স্ত্রী লক্ষী ঝা এবং বিপ্লব ঝা র সঙ্গে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই বচসা চলছিল। তারই জেরে সেদিন ওই ছেলেদের তার বাড়ি পাঠানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। আতঙ্কে চিৎকার করতে থাকলে এলাকাবাসিরা দুজনকে হাতেনাতে ধরে নেয় কিন্তু বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। এই মর্মে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে প্রশাসন ওই দুজনকে আটক করলেও বুধবার তাদের জামিন হয়ে যায় বলে জানা যায়।

যে কারণে তারা এদিন আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। প্রতিবেশী তথা তার ভাসুর উত্তম ঝা ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন এভাবে একজন মহিলা একা থাকাকালীন ঘরে এতজন ছেলেকে ঢুকিয়ে দেওয়া নিন্দনীয় কাজ। যেসময় চারিদিকে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সেই সময় এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বর্তমানে তারা প্রকৃত দোষীদের বিচারের দাবিতে আবারও প্রশাসনের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja