Explore

Search

July 12, 2026 10:30 am

IAS Coaching

ঋণ দেওয়ার নামে প্রতারণা বিপাকে পড়ে থানার দ্বারস্থ চাবাগানের মহিলারা

#মালবাজার: ঋণ পাইয়ে দেওয়ার নাম করে চাবাগানের বেশকিছু মহিলা শ্রমিকদের আর্থিক প্রতারণা করে চম্পট দিল এক মহিলা প্রতারক।ঋণের জালে আটকে পড়ে থানার দ্বারস্থ মহিলারা। বুধবার ডুয়ার্সের সোনগাছি, গুরজংঝোড়া চা বাগানের মহিলারা মাল থানায় এসে ওই মহিলার প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন। তাদের সঙ্গে ছিলেন আদিবাসী বিকাশ পরিষদের মাল ব্লকের সভাপতি অমর দান বাকলা ও সম্পাদক বাবলু মাঝি।

মহিলারা জানান, বুলবুলি বেগম নামের এক মহিলা সমাজ সেবিকা পরিচয় দিয়ে সোনগাছি চাবাগানের বাটাইগোল ডিভিশনে এবং পাশের গুরজংঝোড়া চা বাগানের আদিবাসী  মহিলা শ্রমিকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। প্রথম দিকে অসুস্থ ও সমস্যা জর্জরিত মহিলাদের সাহায্য করতে থাকে। পরে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আধার কার্ড, প্যান কার্ড ও অন্যান্য নথিপত্র নেয় এবং ঋণ দান কারী সংস্থার লোক নিয়ে গিয়ে আদিবাসী মহিলাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
কিছুদিন পরে মালবাজার শহরের ক্যালটেক্স মোর এলাকায় একটি সাইবার ধাবায় নিয়ে এসে সবার ফিংগার প্রিন্ট নেয় এবং বলে তোমাদের ঋণ ব্যাংকের খাতায় জমা হবে। পরে দেখা গেছে ঋণ অনুমোদন হলেও টাকা জমা হয়নি। এদিকে ঋণ দানকারী সংস্থা গুলি চাবাগানের মহিলাদের ঋণ পরিশোধের জন্য তাগাদা দিতে শুরু করেছে। এই ঘটনার পর থেকে বুলবুলি বেগম নামের ওই মহিলার খোজ পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে তারা থানায় এসেছেন।
বাবলু মাঝি বলেন, এর আগেও ফাটকান চা বাগানে এরকম প্রতারণার ঘটনা ঘটেছে। আমরা সব তথ্য দিয়ে থানায় জানালাম। দোষী মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। পরবর্তীতে চাবাগান গুলিতে এনিয়ে সচেতনতা প্রচার করব।
Advertisement
Live Cricket Score
upskillninja