Explore

Search

July 12, 2026 10:30 am

IAS Coaching

জাতীয় স্তরের আলোচনা সভা আয়োজিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

#রায়গঞ্জ: বুধবার সকালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ, বৌদ্ধ অধ্যায়ন কেন্দ্র, রেনেসাঁ ইউনিভার্সিটি এবং রেনেসাঁ আর্টিষ্ট এ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় “ভারতীয় দর্শন ও সাহিত্যে ” আনন্দমূর্ত্তীজির অবদান” বিষয়ক এক দিনের জাতীয় সেমিনারের আয়োজন করা হয়ে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়  প্রদীপ জ্বালিয়ে উক্ত সেমিনারের শুভ উদ্বোধন করেন অধ্যাপক দীপক কুমার রায় আনন্দ মার্গের ধ্যান প্রক্রিয়ার ধারণা তুলে ধরেণ এবং এটিকে বৌদ্ধ ধ্যানের সাথে তুলনা করেন।

স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার। কলা, বাণিজ্য ও আইন অনুষদ মাননীয় ডিন প্রফেসর প্রশান্ত কুমার মহলা আনন্দমূর্তিজির দার্শনিক অবদান ব্যাখ্যা করেন এবং ভাষাগত ক্ষেত্রে ব্যুৎপত্তিগত অবদানের কথাও তুলে ধরেন।

বিজ্ঞান ও ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর শকুন্তলা গুপ্ত,  বিজ্ঞান বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন অধ্যাপক তৃপ্তি ধর, ডিরেক্টর, সেন্টার ফর বুদ্ধিষ্ট স্টাডিজ, অতনু আঢ্য, দীপেশ পাল প্রমূখ।

Advertisement
Live Cricket Score
upskillninja