
#রায়গঞ্জ: আরজিকর কান্ডের প্রতিবাদে বিক্ষোভে সামিল হলো রায়গঞ্জ জেলা আদালতের কর্মচারী ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে আদালত কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা জেলা আদালত চত্বর পরিক্রমা করে। মিছিল শেষে আদালত কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে চয়ন মুখার্জি জানান, রাজ্যজুড়ে এই প্রতিবাদ শুধুমাত্র সুবিচারের আশায় এবং তাদের বিশ্বাস এই প্রতিবাদ অবশ্যই সফলতা পাবে।









