
#রায়গঞ্জ: রায়গঞ্জ ট্রাফিক পুলিশের উদ্যোগে পালিত হলো শান্তি ও সম্প্রীতির রাখীবন্ধন উৎসব। রোদ, জল মাথায় নিয়ে দিবারাত্রি কর্তব্যে অবিচল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অটো-টোটো চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে দিলেন ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত অফিসার ওসিভিক ভলেন্টিয়াররা, সঙ্গী করালেন মিষ্টি মুখও।রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে সেই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়। পুলিশের হাত থেকে রাখি পড়ে যথেষ্টই খুশি দেখালো সাধারণ মানুষদের।









