Explore

Search

July 12, 2026 11:53 am

IAS Coaching

নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাখীবন্ধন ডুয়ার্স জুড়ে উৎসবের আবহাওয়া

#মালবাজার: সোমবার ছিল রাখীবন্ধন, এদেশের হিন্দু সম্প্রদায়ের এক প্রাচীন উৎসব। রাখি বন্ধন নিয়ে নানা লোককথা ছড়িয়ে রয়েছে এদেশের নানা প্রান্তে। বর্তমানে এই উৎসব আর বিশেষ সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, সর্বত্র ব্যাপী হয়ে গেছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে সোমবার অনুষ্ঠিত হয়েছে রাখি বন্ধন উৎসব।
এদিন সকাল ১১টা নাগাদ মাল মহকুমা শাসক দপ্তরের কনফারেন্স হলে রাজ্য যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও মহকুমাশাসকের ব্যবস্থাপনায় রাখীবন্ধন ও সংস্কৃতি দিবস  উৎযাপন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক শুভম কুন্ডাল, ডি এম ডি সি অতুল কৃষ্ণ  অধিকারী,দীলিপ বিশ্বাস, ভারপ্রাপ্ত যুব আধিকারিক প্রিয়াঙ্কা মুখার্জি। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল গুলি সামাজিক সম্প্রতি নিয়ে নানা অনুষ্ঠান নিবেদন করে। অনুষ্ঠানের মধ্য সম্প্রতির বার্তা দেওয়া হয়।পরে মালবাজার শহরের রাস্তায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের হাতে রাখি বেধে সংস্কৃতি দিবস পালন করা হয়।
এদিন অন্য একটি অনুষ্ঠানে কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় রাখি বন্ধন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক। সেখানে মন্ত্রীর হাতে রাখি বেধে দেন স্থানীয় মহিলারা। চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
হাতিকে রাখি পড়িয়ে অভিনবত্ব দেখালো বনাঞ্চল সংলগ্ন লাটাগুড়ির পরিবেশ প্রেমী সংস্থা।
এদিন তারা সমবেত ভাবে মেদলা বন দপ্তরে যান। সেখানে কুনকি হাতিদের হাতে রাখি পড়িয়ে দেন। সংস্থার কর্নধার অনির্বাণ মজুমদার জানান, হাতি – মানুষ সংঘাত এড়াতে ও সহ অবস্থানের বার্তা দিতে এই অনুষ্ঠান আয়োজন করেছি। এভাবেই ডুয়ার্সের বিভিন্ন দিকে উৎসাহ সহকারে রাখীবন্ধন পালিত।
Advertisement
Live Cricket Score
upskillninja