
#রায়গঞ্জ: আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীর শাস্তি এবং পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। রবিবার দুপুরে রায়গঞ্জ মেডিকেল কলেজের গেট থেকে একটি প্রতিবাদ মিছিল করে ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠনটি। এখান থেকে রায়গঞ্জ থানা পর্যন্ত মিছিল সংগঠিত করে রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা।

তাদের মূল দাবী প্রশাসনের অপদার্থতা এবং নিষ্ক্রিয়তার কারণেই রাজ্যে একের পর এক ধর্ষণের মতো অসামাজিক কার্যকলাপ হয়ে চলেছে। অবিলম্বে প্রশাসনের সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত বলে দাবি করেন সংগঠনের উত্তরবঙ্গের রাজ্য সহ-সম্পাদক দীপ দত্ত।








