Explore

Search

July 12, 2026 11:53 am

IAS Coaching

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আয়োজিত হলো এক বিজ্ঞান কর্মী প্রশিক্ষণ শিবির

#রায়গঞ্জ: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আজ রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয়ে গেল জেলা বিজ্ঞান কর্মী প্রশিক্ষণ শিবির।‌ জেলার ছয়টি বিজ্ঞান কেন্দ্র থেকে মোট ৮৪ জন প্রতিনিধি এই শিবিরে অংশ নিতে এসেছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার জন্য বিজ্ঞানকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই শিবির।

ভারতে বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়ে আলোচনা করেন বিজ্ঞানী এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তপন সাহা। ধর্ম, সাম্প্রদায়িকতা ও বিজ্ঞান বিষয়ে আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়। উত্তর দিনাজপুর জেলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞান আন্দোলনের অভিমুখ বিষয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য শিক্ষক সুনীল সরকার।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি অঞ্জন মজুমদার, কার্যকরী সভাপতি অনিরুদ্ধ সিনহা, কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযুষ দাস, জেলা সম্পাদক পার্থ প্রতিম ভদ্র সহ বিজ্ঞান মঞ্চের নেতা ও কর্মীরা।

Advertisement
Live Cricket Score
upskillninja