Explore

Search

July 12, 2026 11:53 am

IAS Coaching

আর জি কর ঘটনার প্রতিবাদে পথে নামলো তৃণমূল কংগ্রেস

#রায়গঞ্জ: অবিলম্বে আর জি কর হাসপাতালের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে পথ মিছিল করলো রায়গঞ্জ ব্লক ২ তৃণমূল কংগ্রেস কমিটি। শনিবার দুপুরে পানিশালা হাটে শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার বিধায়ক সত্যজিৎ বর্মণের নেতৃত্বে বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। আর জি কর মেডিক্যাল কলেজে কর্মরত মহিলা চিকিৎসক কে ধর্ষণ ও খুনের ঘটনায় বর্তমানে তদন্ত করছে সি বি আই।

তদন্ত দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মিছিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই নির্দেশে এই পথ মিছিল বলে জানিয়েছেন সত্যজিৎ বর্মন। তিনি বলেন এই মৃত্যু কে নিয়ে বিরোধীরা নোংরা রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য একাধিক প্রকল্প ইতিমধ্যে চালু করেছেন। এমনকি এই ঘটনায় তিনিও সমান ভাবে ব্যথিত এবং তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দিতে চাইছেন।

তার কথায় বিচার হয় আদালতে তাই আইনের ওপর আস্থা রেখে এই পথে নামা। এদিনের কর্মসূচি তে রাজ্য মহিলা সম্পাদিকা পম্পা সরকার, রায়গঞ্জ ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর বর্মন সহ নেতৃত্ব কর্মীরা।

Advertisement
Live Cricket Score
upskillninja