
#রায়গঞ্জ: আর জি কর কান্ডে এবার পথে নামলো রায়গঞ্জের স্কুল। দেবীনগর কৈলাশ চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা এদিন বিক্ষোভ মিছিলে সামিল হন পাশাপাশি স্কুলের শিক্ষকরা এদিন মিছিলে পা মেলান।

আর জি কর কান্ডে নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় এবং এই নৃশংস কান্ডে যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে বলে জানান স্কুলের শিক্ষিকারা। এদিন কালো ব্যাচ পরে স্কুলের শিক্ষিকারা স্কুল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দেবীনগর পোস্ট অফিস মোড় হয়ে স্কুলে এসে এই বিক্ষোভ মিছিল শেষ হয়।








