Explore

Search

July 12, 2026 12:38 pm

IAS Coaching

মহারাজাহাটে নতুন পুলিশ থানার দাবিতে ডেপুটেশন পুলিশ সুপারকে

#রায়গঞ্জ: মহারাজাহাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে শুক্রবার দুপুরে ডেপুটেশন প্রদান করা হলো রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারকে। তাদের দাবি রায়গঞ্জ ব্লক ২ এর অন্তর্গত সাতটি অঞ্চলের মধ্যস্থানে অবস্থিত মহারাজাহাটে নতুন থানা গঠন করতে হবে। এই সম্পর্কে মহারাজা থানার স্থায়ী বাসিন্দা তথা বিশিষ্ট ব্যবসায়ী ও মহারাজা হাট ব্যবসায়ী সমিতির সভাপতি ছোটন চট্টোপাধ্যায় বলেন এই সাতটি অঞ্চলের মধ্যে একদিকে যেমন বাংলাদেশ বর্ডার আছে আবার অন্যদিকে বিহার বর্ডারও আছে।

ফলে এলাকায় বেড়েছে নেশার কারবারিদের দৌরাত্ম্য, চিন্তার ভাঁজ তাই ব্যবসায়ী দের কপালে। তিনি বলেন সাতটি অঞ্চলের প্রায় লক্ষাধিক ভোটারের দীর্ঘ দিনের দাবি উক্ত সাতটি অঞ্চল নিয়ে মহারাজা হাটে নতুন থানা গঠন করা হোক। এই দাবি ইতিমধ্যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও জানিয়েছেন বলে জানান এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন নতুন থানা গঠনের।

এবিষয়ে তিনি আরো জানান যদিও রায়গঞ্জ থানা তাদের সর্বত ভাবে তাদের সহায়তা করেন কিন্তু দূরত্বের কারণে ঘটনাস্থলে পুলিশের আসতে দেরি হয় তাই নতুন থানা হলে ব্যবসায়ী সহ এলাকাবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে।

এই প্রসঙ্গে এস পি সানা আক্তার জানান তিনি ডেপুটেশন গ্রহণ করেছেন এবং সেইমত রাজ্য সরকারের কাছে বিষয়টি জানাবেন। আগামীতে সরকার অর্ডার দিলে মহারাজাহাটে নতুন থানা গঠন করা সম্ভব বলে জানিয়েছেন তিনি।

Advertisement
Live Cricket Score
upskillninja