
#রায়গঞ্জ: ৭৮তম স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে বিপ্লবী সরোজ কুমার বসুর স্মৃতি রক্ষার্থে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হলো সরোজ বসু স্মৃতি গ্রন্থাগার ও সংগ্রহালয়। বৃহস্পতিবার এই সংগ্রহালয় উদ্বোধন করেন রায়গঞ্জের মহকুমা শাসক মাইতি। এছাড়া অনুষ্ঠানটিকে উপস্থিত ছিলেন বিপ্লবী সরোজ বসুর পুত্র সিদ্ধার্থ বসু, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি গোবিন্দ কল্যাণী, প্রধান শিক্ষক কালিচরণ সাহা প্রমূখ।

মহকুমা শাসক এ দিন বলেন এ ধরনের উদ্যোগের মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের ইতিহাস ছাত্র-ছাত্রী থেকে সাধারণ মানুষেরা জানতে পারবে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি গোবিন্দ কল্যাণী বলেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তারা নিজেরাও গর্বিত।








