
#রায়গঞ্জ: আর জি কর কান্ডে ন্যায্য বিচার চেয়ে রায়গঞ্জ মেডিকেলের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি চিকিৎসকদের। রায়গঞ্জের একাধিক বেসরকারি হাসপাতালে বন্ধ ওপিডি। দীর্ঘ অপেক্ষায় রোগিরা। হয়রানি হলেও আরজিকর কান্ডের বিচার চেয়ে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন রোগী ও তাদের পরিজনদেরও।

তবে শুধুমাত্র ইমার্জেন্সি পরিষেবা চালু থাকছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অন্যদিকে আজও বিচার চেয়ে ধর্নায় রায়গঞ্জ মেডিকেলের জুনিয়ার ডাক্তাররা। বন্ধ ওপিডি।








