Explore

Search

July 12, 2026 1:20 pm

IAS Coaching

এল পিজি গ্যাস সিলিন্ডারের ভিতরে জল

#মালবাজার: এলপিজি গ্যাস সিলেন্ডারের ভেতর থেকে জলের আওয়াজ। এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটলো চালসা সংলগ্ন পরিমল মিত্র নগর কলোনিতে। ছয় দিন ব্যবহার হওয়ার পর মঙ্গলবার রাতে অকেজো হয়ে পরে গ্যাস  সিলেন্ডার। পরিমল মিত্র নগরের বাসিন্দা রিতা মন্ডল জানান গত ৮ই আগস্ট গ্যাস  সিলেন্ডার বাড়িতে আনা হয়। ছয়দিন ব্যবহার করার পর মঙ্গলবার রাতে রান্না করা সময় দেখেন আগুন জ্বলছে না।
গ্যাস সিলেন্ডারটি নড়িয়ে দেখলে জলের আওয়াজ শোনা যাচ্ছে। যার ফলে মঙ্গলবার রাতে রান্না না হওয়ায় না খেয়েই থাকত সকলকে। তিনি এও জানান এরম ঘটনা প্রায়ই আমরা শুনে থাকি, আগামীতে যাতে এরমকম ঘটনা না ঘটে তার জন্য সকলকেই সচেতন হওয়া দরকার জানান তিনি।  ডিস্ট্রাবিউটার সাথে যোগাযোগ করলে তাড়া বলেন। আমরাও এরম ঘটনা অনেক সময় শুনে থাকি।
যেখানে  সিলেন্ডার রিফিলিং হয় সেখান থেকেই হয়তো এরম ঘটনা ঘটেছে। চালসার আর এক পরিবার থেকে আমরাও এমনি ঘটনা শুনতে পেরেছি। সেই সিলেন্ডারটি আমাদের দিলে আমরা সেটি পরিবর্তন করে নতুন একটি সিলেন্ডার দিয়ে দেবো। ইতি মধ্যেই  সিলেন্ডারে ভেতর জল থাকার খবর চাউর হতেই চঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে।
Advertisement
Live Cricket Score
upskillninja