Explore

Search

July 12, 2026 1:20 pm

IAS Coaching

রাত পোহালেই রেড রোডে এই প্রথম চা বাগানের মহিলারা কুচকাওয়াজে অংশ নেবে

#মালবাজার: রাত পোহালেই দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। মহান এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে উৎযাপন করার জন্য দেশ ব্যাপী প্রস্তুতি নেওয়া। আমাদের অন্যান্য অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় রাজ্যের রাজধানী কলকাতার রেড রোডের কুচকাওয়াজ। রাজ্যের মুখ্যমন্ত্রীর আমন্ত্রনে এই প্রথম বার ডুয়ার্সের চাবাগানের মহিলারা মাথায় পাতা তোলার টুকরি নিয়ে পা মেলাবেন।
ডুয়ার্সের বিভিন্ন ব্লকের চাবাগান থেকে বেশ কয়েকদিন আগেই ১১৬ জন মহিলা শ্রম দপ্তরের উদ্যোগে মহরায় অংশ নিতে কলকাতায় পৌঁছে গেছেন। তাদের সঙ্গে রয়েছেন কয়েকটি কো- অর্ডিনেটর। তারাই চা শ্রমিকদের কুচকাওয়াজে যোগ দেওয়া মহিলাদের পরিচালনা করবেন।
মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের শ্রমিক প্রকাশ নায়েক।
তিনি কলকাতা থেকে ফোনে জানান, গতকালই এক প্রকার ফাইনাল রিয়ার্সেল হয়ে গেছে। ড্রেস, টুকরি দেওয়া হয়েছে। আগামীকাল ভোর হতেই ৬.৩০ মিনিটে রেড রোডে পৌঁছে রিপোর্ট করতে হবে। যোগ দেওয়া এক মহিলা জানান, খুবই ভালো লাগছে। ভয় এবং রোমাঞ্চ লাগছে।
Advertisement
Live Cricket Score
upskillninja